1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

জলবায়ু পরিবর্তন ভয়াবহতার সম্মুখীন বাংলাদেশ ♦ ঝুঁকিতে বরেন্দ্র পার্বত্য চট্টগ্রাম উপকূল ও হাওর এলাকা ♦ প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে, বসতভিটা হারাচ্ছে মানুষ ♦ শহরাঞ্চল পরিণত হচ্ছে হিট আইল্যান্ডে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। দেশের ৬৪ জেলার অর্ধেকই এখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে জলবায়ু পরিবর্তনে ভয়াবহতার প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। উপকূলীয় এলাকায় বসতভিটা হারানো মানুষ শহরাঞ্চলে চলে আসছে। এতে মানুষের অত্যধিক চাপে শহরগুলো ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র, পার্বত্য চট্টগ্রাম ও হাওর এলাকায়ও ঝুঁকি বেড়েছে।

বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ক্রমেই বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং ঝড়বন্যা বাড়ায় বসতভিটা হারাচ্ছে মানুষ। ২০১৪ থেকে ২০২০- এ সাত বছরে ৫৮ জেলায় জলবায়ুসংক্রান্ত বিভিন্ন দুর্যোগে অন্তত ১ হাজার ৫৩ জনের প্রাণহানি ও ৯৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশে কর্মরত ৪৫টি এনজিওর নেটওয়ার্ক স্টার্ট ফান্ড বাংলাদেশের (এসএফবি) এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। এ সময়ের সব বড় প্রাকৃতিক দুর্যোগের তথ্য বিশ্লেষণ করে এ সমীক্ষা প্রকাশ করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের চারটি অঞ্চল বেশি ঝুঁকির মধ্যে আছে। এগুলো হলো বরেন্দ্র, পার্বত্য চট্টগ্রাম, উপকূল ও হাওর এলাকা। জেলা হিসেবে ময়মনসিংহের পশ্চিমাংশ, রংপুরের পূর্বাংশ, খুলনার দক্ষিণাংশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026