1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ঠাণ্ডায় গলা বসে গেলে যা করবেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৫২ বার দেখা হয়েছে

আমাদের সবারই কম বেশি গলার স্বর বসে যাওয়ার অভিজ্ঞতা আছে। অনেক কারণে গলার স্বর বসে যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই গলা বসে যাওয়ার কারণ হলো শ্বাসনালিতে সংক্রমণ। এছাড়া সাধারণ ঠাণ্ডায় কিংবা দীর্ঘক্ষণ জোরে কথা বললেও গলার স্বর ভেঙে যেতে পারে।

কিছু করণীয় আছে যা মেনে চললে গলা বসে গেলে কিছুটা আরাম পাওয়া যেতে পারে।

১. লবণপানি দিয়ে গড়গড়া করা সবচেয়ে সাধারণ ও কার্যকর পদ্ধতি। দিনে অন্তত চারবার লবণপানি দিয়ে গড়গড়া করতে হবে। গলা ভাঙা উপশমে ভালো আরেকটি পদ্ধতি হলো গরম পানির বাষ্প টানা।

ফুটন্ত পানির বাষ্প যদি দৈনিক অন্তত ১০ মিনিট মুখ ও গলা দিয়ে টানা হয়, তবে উপকার পাওয়া যেতে পারে। ২. ভাঙা গলায় হালকা গরম লেবু চা এবং আদা চা বেশ কার্যকর। শুকনো আদায় ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান রয়েছে, যা গলার বসে যাওয়া স্বরকে স্বাভাবিক করে তুলতে পারে।

৩. গলা ঠিক করতে অনেকে গরম পানিতে মধু মিশিয়ে পান করেন। মধুর রোগ-প্রতিরোধী উপাদান গলা ব্যথায় আরাম দিয়ে থাকে।

৪. যারা জোরে কথা বলেন, যাদের সর্বদা কণ্ঠ ব্যবহার করতে হয় যেমন সংগীতশিল্পী, রাজনীতিবিদ তারা কিছুদিন কণ্ঠের বিশ্রাম নেবেন। এই বিশ্রামের ফলে শ্বাসনালিতে প্রদাহ কমে আসবে।

সূত্র: হেলথলাইন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026