1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২২৩ বার দেখা হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা ও একাডেমির বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সর্ম্পকে আলোচনা হয়। কমিটি প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষার বিষয়ে গুরুত্বারোপের সুপারিশ করে।
বৈঠকে বিবাহ নিবন্ধনের সময় প্রমাণের লক্ষ্যে বিদ্যমান রেজিস্ট্রেশন ফরমে জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের আইডি ব্যবহারের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026