1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী আজ বিশ্ব ডাক দিবস ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের রমিজউদ্দিন-মাজম মানব পাচার নির্মূলে মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্র ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি : ববি হাজ্জাজ সৌদি আরবে বেসামরিক অবকাঠামোয় হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পাকিস্তানে গির্জা ভাঙচুরের ঘটনায় ১০০ জন আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

গতকাল পাকিস্তানের ফয়সালাবাদে কমপক্ষে পাঁচটি গির্জায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে বুধবার (১৬ আগস্ট) জারানওয়ালা এলাকায় এ তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র।

 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব সরকারের মুখপাত্র বলেছেন, প্রাদেশিক সরকারও এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

এদিকে অন্তর্বর্তীকালীন পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, জনমনে উসকানি দিয়ে শান্তি নষ্ট করার পরিকল্পনা ছিল। পবিত্র কুরআনের অপবিত্রতার পরে, বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা ভয়াবহ প্রতিক্রিয়া দেখিয়েছিল। এলাকার সহিংসতা করা কয়েক ডজন লোককে আটক করা হয়েছে। ফয়সালাবাদের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের ফয়সালাবাদের জারানওয়ালা তেহসিলে বিক্ষুব্ধ জনতা একাধিক গির্জায় ভাংচুর ও আগুন জ্বালিয়ে দেয়। ধর্ম অবমাননার অভিযোগে একজন খ্রিস্টান পরিচ্ছন্ন কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গির্জার ভবন থেকে ধোঁয়া উড়ছে। সেখান থেকে বের করে আনা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু লোক পার্শ্ববর্তী মহাসড়ক অবরোধ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026