1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী আজ বিশ্ব ডাক দিবস ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের রমিজউদ্দিন-মাজম মানব পাচার নির্মূলে মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্র ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি : ববি হাজ্জাজ সৌদি আরবে বেসামরিক অবকাঠামোয় হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: ত্রাণমন্ত্রী সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পাকিস্তানে ইমরানের দলের ভাইস চেয়ারম্যান শাহ কোরেশি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১২০ বার দেখা হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার রাজধানী ইসলামাবাদে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

জানা গেছে, ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) তাকে গ্রেফতার করেছে। ইমরান খানকে উৎখাতে যুক্তরাষ্ট্র কলকাঠি নেড়েছিল বলে পিটিআইয়ের অভিযোগ তদন্তের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটে। তাকে এফআইএর সদরদফতরে নিয়ে যাওয়া হয়েছে।

ইমরান খানকে গ্রেফতার করার পর দলের মধ্যে নেতৃত্ব নিয়ে ব্যাপক কোন্দলের প্রেক্ষাপটে তাকে গ্রেফতার করা হলো।

তিনি একটি সংবাদ সম্মেলন করে বাসায় ফেরার পরই গ্রেফতার হন। সংবাদ সম্মেলনে তিনি জানান যে তিনি সম্প্রতি বিদেশী রাষ্ট্রদূতদের সাথে মিলিত হয়েছিলেন।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026