1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা

কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ সোমবার দুপুরে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে কাভার্ড ভ্যান চাপা দেয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন ঘটনাস্থলেই ও ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে একজন মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘটা দুর্ঘটনায় ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন নিহত হয়।

নিহতদের মধ্যে জেলার সরাইল উপজেলা বরইবাড়ী এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) ও একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানীর (৮) পরিচয় পাওয়া গেছে।

তিনি জানান, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন পুরুষ ও এক শিশু নিহত হয়।

আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মারা যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026