1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

নাইজেরিয়ায় শতকোটি ডলার, শ্রীলঙ্কায় শতকোটি রুপি আত্মসাৎ, সেই এমটিএফই বাংলাদেশে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

বাংলাদেশের মানুষের সঙ্গে ‘প্রতারণা’ করার আগে নাইজেরিয়া ও শ্রীলঙ্কার নাগরিকদের টাকা ‘আত্মসাৎ’ করেছে বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) গ্রুপ ইনকরপোরেটেড।

দুই দেশের সংবাদমাধ্যমের খবর বলছে, নাইজেরিয়ায় এমটিএফই আত্মসাৎ করেছে ১০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৮০০ কোটি টাকার সমান। শ্রীলঙ্কায় তারা নিয়েছে ১০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ কোটি টাকা।

বাংলাদেশের মানুষের কাছ থেকে এমটিএফই কত টাকা নিয়েছে, তার কোনো পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। তবে বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা খোয়ানোর দাবি করছেন।

যেমন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার শিক্ষক আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেছেন, তিনি ঋণ করে প্রায় আড়াই লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। বিপরীতে মুঠোফোন অ্যাপে কিছু কিছু ‘ডলার’ পেয়েছিলেন। তবে দুই সপ্তাহ আগে থেকে সেই অ্যাপ থেকে আর ‘ডলার’ তুলতে পারছেন না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026