1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ২৬৭ বার দেখা হয়েছে

ঘূর্ণিঝড় ফেথাইয়ের কারণে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এতে শীত অনুভূত হবে আরো বেশি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুইদিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ে সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রাও কমতে শুরু করেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকায় ছিল ১৭ দশমিক ১, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ২০ দশমিক ৫, সিলেটে ১৬ দশমিক ৪, রাজশাহীতে ১৫ দশমিক ৪, রংপুরে ১৫ দশমিক ৬, খুলনায় ১৮ ও বরিশালে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলছেন, পৌষের প্রারম্ভের এমন বৃষ্টি জাকিয়ে শীত বয়ে আনবে। ভারতে আঘাত হানার আগে ‘ফেথাই’ দুর্বল হয়ে যায়। উপকূলে আঘাত হানার সময় গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। দুর্বল হলেও এর প্রভাবে দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর অনেকটাই উত্তাল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026