1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ডেঙ্গুতে এক দিনে রেকর্ড ২১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত এক দিনে ২১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৫২ জন রোগী।

 

শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১৭ জনের, ঢাকার বাইরে ৪ জনের।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭০ জন।

এ বছর এনিয়ে ডেঙ্গুতে সর্বমোট মৃত্যু হয়েছে ৬১৮ জনের। এরমধ্যে ঢাকা সিটিতে মৃত্যু হয়েছে ৪৫৬ জনের এবং ঢাকার বাইরে মৃত্যু হয়েছে ১৬২ জনের।

এর আগে, গত ১৯ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026