1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

প্রতারণা মামলায় অভিযুক্ত ও কালো তালিকাভুক্ত মশা নিধনে সেই প্রতিষ্ঠানের ওষুধ ♦ ওষুধ ঠিক আছে দাবি সিটি করপোরেশনের ♦ কীটনাশক ও প্রয়োগপদ্ধতি বৈজ্ঞানিক উপায়ে হচ্ছে না : কীটতত্ত্ববিদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

বিটিআই আমদানিতে প্রতারণায় অভিযুক্ত মার্শাল অ্যাগ্রোভেটের কীটনাশকেই চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মশা মারার ফগিং। অথচ জালিয়াতি করে সিঙ্গাপুরের নামে চীন থেকে আনা বিটিআইয়ের ঘটনায় প্রতারণার সব প্রমাণসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও হয়েছে কয়েকটি। সরেজমিন অনুসন্ধানে পাওয়া গেল, কালো তালিকাভুক্ত করে আবার সেই প্রতিষ্ঠানের আনা আরেক কীটনাশক দিয়ে ফগিং চলছে দুই সংস্থার ওয়ার্ডগুলোয়। তথ্যানুসন্ধানে জানা যায়, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রকোপ সামাল দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সিঙ্গাপুর থেকে জৈব কীটনাশক বা বিটিআই আমদানির প্রতিটি ধাপে বেরিয়ে আসছে একের পর এক জালিয়াতির তথ্য। সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠান থেকে এ পণ্য এনেছেন বলে দাবি করেছিলেন আমদানিকারক, সেই প্রতিষ্ঠান এরই মধ্যে জানিয়েছে বাংলাদেশে আনা বিটিআই তাদের উৎপাদিত নয়। ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিটিআই বিশেষজ্ঞ পরিচয় দিয়ে লি শিয়াং নামে যে চীনা নাগরিকের মাধ্যমে এ পণ্য আমদানি করা হয়েছে তার সঙ্গে কোনো সম্পর্কও নেই বলে দাবি করেছে সিঙ্গাপুরের ওই প্রতিষ্ঠান। এ ঘটনায় চীনের ওই নাগরিকসহ চারজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। একই সঙ্গে মশা নিধনে ব্যাকটেরিয়া আমদানিতে উত্থাপিত জালিয়াতির অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া, ক্ষয়ক্ষতির পরিমাণসহ সার্বিক বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে ডিএনসিসি। এ ছাড়া বিটিআই আমদানির কাগজপত্রে চীনের ওই নাগরিকের সঠিক নাম পর্যন্ত ব্যবহার হয়নি। একই সঙ্গে জালিয়াতি করা মার্শাল অ্যাগ্রোভেটের দেওয়া ওষুধ ব্যবহার করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026