1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

গোপালগঞ্জে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ১১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ২২৯ বার দেখা হয়েছে

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে নারী-শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও এর মধ্যে ৮ জন পুরষ, ২ নারী এবং একজন শিশু রয়েছে। এরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক রুবেল শেখ ও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম ফারুক জানান, বিকেলে হরিদাসপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত অপর ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026