1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্স ৯৮ রানেই শেষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯
  • ২৫২ বার দেখা হয়েছে

চ্যাম্পিয়ন হিসেবে বিপিএলের ষষ্ঠ আসরে নেমেছে রংপুর রাইডার্স। দারুণ শুরুর প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। যেখানে বড় এক ধাক্কাই খেয়েছে মাশরাফি বিন মুর্তজারা। চিটাগং ভাইকিংস বোলারদের সামনে রংপুরের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার দৃশ্যই দেখা গেছে এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ৪৪ রান। ৩৫ রান তুলতেই হারায় তারা ৭ উইকেট। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুরের হয়ে কেবল রবি বোপারা পেরেছেন সংগ্রহকে দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে। একপ্রান্ত আগলে রেখে রান বাড়িয়ে নিচ্ছিলেন তিনি।

তাছাড়া সবাই ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। মাঠে আসতে না আসতেই অ্যালেক্স হেলস (০), মোহাম্মদ মিঠুন (০) রাইলি রোসো (৭), মেহেদী মারুফকে (১) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন চিটাগং বোলাররা। বল হাতে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন রবি ফ্রাইলিঙ্ক। ৪ ওভারে ১৪ রান খরচায় তার শিকার ৪ উইকেট।

দলের বিপর্যয়ের সময় ব্যাট হাতে কিছুই করতে পারেননি মাশরাফি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার মাঠে নেমে করেছেন তিনি ২ রান। ২০ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে রংপুর রাইডার্স করেছে ৯৮ রান। দলের পক্ষে রবি ভোপারা করেছে ৪৪ রান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026