1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী পরিষদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯
  • ১৮৭ বার দেখা হয়েছে

টানা তৃতীয় বারের মতো তাঁর সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণের একদিন পরে শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নবনিযুক্ত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপ এবং হুইপবৃন্দ, আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরেই প্রধানমন্ত্রী তাঁর নবনিযুক্ত মন্ত্রী সভার সদস্যদের নিয়ে ’৭১’র মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন।
৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর গতকাল সোমবার প্রধানমন্ত্রী টানা তৃতীয় বার এবং এ নিয়ে মোট চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং তাঁর নবগঠিত ৪৭ সদস্যের মন্ত্রী সভা শপথ গ্রহণ করেন।
বঙ্গভবনের দরবার হলে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধামন্ত্রী এবং নতুন মন্ত্রী সভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী শপথ গ্রহণ করেন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এই শপথ বাক্য পাঠ করান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026