1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

বিল গেটসের সঙ্গে আলাপচারিতা শিক্ষায় যেভাবে পরিবর্তন আনতে পারে এআই অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম খান একাডেমির প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের নাগরিক সালমান খান। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে পড়াশোনার ধরন বদলে দিতে পারে, তা নিয়ে তিনি আলাপচারিতায় অংশ নেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে। ‘আনকনফিউজ মি উইথ বিল গেটস’ শিরোনামের ওই অনুষ্ঠানে প্রচারিত আলাপচারিতাটি ১০ আগস্ট গেটসনোটসে প্রকাশ করা হয়। প্রথম আলোর পাঠকদের জন্য তা সংক্ষেপে প্রকাশ করা হলো।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

বিল গেটস: আপনি এআই কীভাবে প্রথম ব্যবহার করেছেন? আমি যদি ভুল না করি, মাত্র আপনি খান একাডেমির কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষক ‘খানমিগো’ সামনে এনেছেন।

সালমান খান: আপনি ঠিকই বলেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইর কর্মকর্তারা খান একাডেমিতে এসেছিলেন। এর পেছনে দুটি কারণ ছিল। প্রথমত, তারা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবটকে এপি বায়োলজিতে (যুক্তরাষ্ট্রে কলেজ পর্যায়ের জীববিদ্যা কোর্স) দক্ষ করতে চাচ্ছিল। আরেকটি কারণ আমি পরে বুঝতে পেরেছিলাম। জানি না তা সত্য কি না। তারা আমাকে বলেছিল, আপনি (বিল গেটস) তাদের এ নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন।

বিল গেটস: সেটা ঠিক। ওপেনএআই তাদের চ্যাটবটটি আমাকে বারবার দেখাচ্ছিল। আমি বলেছিলাম, ‘আমার মনে হয় না এটি বাস্তবভিত্তিক। এটি এপি বায়োলজি পরীক্ষায় কেমন করে, তা আপনারা যাচাই করে দেখেন না কেন? যত দিন আপনারা পরীক্ষায় ৫-এ ৫ না পাবেন, তত দিন এদিকে আমি মনোযোগ দিতে চাইছি না।’ পরে অবাক করে দিয়ে তারা আমাকে বলল, ‘আমরা এটি (চ্যাটবট) আপনাকে দেখাতে চাইছি।’ এটি ছিল আমার জীবনে দেখা সবচেয়ে তাক লাগানো ডেমো (প্রদর্শনের জন্য সফটওয়্যারের যে সংস্করণ তৈরি করা হয়)।

সালমান খান: একেবারে ঠিক। ওপেনএআইকে চ্যালেঞ্জ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার মনে হয়, এটা কাজে লেগেছিল। ওপেনএআই আমাদের কাছে এসেছিল, কারণ খান একাডেমির কাছে এপি বায়োলজির প্রশ্নের বড় সংগ্রহসহ অনেক কিছু রয়েছে। তারা আমাকে এপি বায়োলজির প্রশ্ন দেখিয়ে বলল, ‘এর উত্তর কী হবে?’ আমি বললাম, ‘আমার মনে হয় উত্তর “সি”।’ তাদের চ্যাটবটও জানাল, উত্তর সি। আমি বললাম, ‘ভালো তো।’ তারপর জিজ্ঞাসা করলাম, ‘এটি কেন উত্তর হবে, তা জিজ্ঞাসা করুন।’ চ্যাটবটটি তারও বিস্তারিত ব্যাখ্যা দিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026