1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

গুগল ফটোজে নতুন সুবিধা চালু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

একই গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করলে (সাইনআপ) সব যন্ত্রে গুগল ফটোজের লক ফোল্ডার আনা যাবে (সিংক করা)। গত মাসে এ সুবিধার ঘোষণা দেয় গুগল। এবার সুবিধাটি ধারাবাহিকভাবে উন্মুক্ত করছে গুগল।

নাইন টু ফাইভ গুগলের তথ্য অনুসারে, গুগল ফটোজ অ্যাপে ‘ব্যাকআপ লকড ফোল্ডার’ নামে একটি প্রম্পট দেখতে পারছেন ব্যবহারকারীরা। যন্ত্র পরিবর্তন করলে কিংবা অ্যাপ মুছে ফেললেও লকড ফোল্ডারের ব্যাকআপে থাকা ছবি বা ভিডিও কীভাবে সুরক্ষিত থাকবে, সে সম্পর্কে ব্যাখ্যা পাওয়া যাবে এখানে।

সুবিধাটি ধারাবাহিকভাবে উন্মুক্ত না হওয়ায় অনেকের প্রম্পট দেখতে না পারার শঙ্কাও রয়েছে। অ্যাপ হালনাগাদ করে বা অ্যাপ ইনফো থেকে অ্যাপ ফোর্সড স্টপ করে পুনরায় চালু করলে প্রম্পটটি পাওয়া যেতে পারে। এখানে টার্ন অন ব্যাকআপ বা ডু নট ব্যাকআপ নামে দুটি অপশনও পাওয়া যাবে।

 

লকড ফোল্ডারের ডান দিকের ওপরের অংশে একটি ক্লাউড আইকন দেখা যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা যেকোনো সময় সিংক সুবিধা বন্ধও করতে পারবেন।

এ সুবিধার ফলে একই গুগল অ্যাকাউন্টে যুক্ত আইফোন, ম্যাকসহ বিভিন্ন যন্ত্রে সিংক করে লক ফোল্ডার দিয়ে ছবি বা ভিডিও গোপন করে সংরক্ষণ করা যাবে। একবার চালু হলে সব তথ্যই ক্লাউডে জমা হবে। এ ছাড়া সব যন্ত্রে আলাদা করে স্বয়ংক্রিয়ভাবেই লকড ফোল্ডারও চালু হবে।

অ্যাপ ছাড়া এই ওয়েবসাইটের (photos.google.com) সাইডবারে লকড ফোল্ডার খুঁজে পাওয়া যাবে। এ ফোল্ডারে প্রবেশের জন্য দুই স্তরের যাচাইকরণ নিরাপত্তার প্রয়োজন হয়। সূত্র: গ্যাজেটস নাউ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026