1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

বর্তমান সরকার পতনের এক দফা দাবিতে আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, নভেম্বরে সম্ভব্য নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে। আর আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। অবশ্য তফসিল ঘোষণার আগেই বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠনে বিএনপি তাদের আন্দোলনের লক্ষ্য অর্জন করতে চায়। এ লক্ষ্যে চলতি সপ্তাহে দলটি ১৫ দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এরপর আবার অক্টোবরের প্রথম সপ্তাহেই টানা নতুন কর্মসূচি দিতে পারে দলটি।

ঢাকার কেরানীগঞ্জে বড় সমাবেশের মধ্যদিয়ে আগামী মঙ্গলবার এ ধাপের কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে। এরপর পর্যায়ক্রমে রাজধানী ঢাকায় ও নারায়ণগঞ্জে তিনটি সমাবেশ করা হবে। এর ফাঁকে ফাঁকে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে চারটি রোডমার্চ কর্মসূচি করা হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026