1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি বিকৃতি: মনিরের ৭ বছর কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯
  • ২৯১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ায় মনির হোসেনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস্‌ সামছ জগলুল হোসেন বুধবার এ রায় দেন। দণ্ডিত মনির হোসেন টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আহমেদ সাংবাদিকদের জানান, মনির হোসেন ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করে মোবাইলের মাধ্যমে বিভিন্নজনের কাছে পাঠিয়েছিলেন।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্য নিয়ে বিচারক রায়ে মনিরকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026