1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের পাঁচটি মোবাইল অপারেটরের কাছে সরকারের ৭ হাজার ৮২২ কোটি টাকা ৩ লাখ টাকা পাওনা রয়েছে

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

 

মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, ২০২২-২৩ অর্থবছরে মোবাইল অপারেটর কম্পানিগুলো সরকারকে ৩ হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে।

সরকারি দলের সংসদ সদস্য মো. শহিদুজ্জামান সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, মোবাইল অপারেটরগুলোর কাছে বকেয়ার পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি ৬৭ লাখ টাকা।

গ্রামীণফোনের কাছে ৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা। দ্বিতীয় স্থানে বাংলালিংকের কাছে ৮৮০ কোটি ১৫ লাখ টাকা, রবি আজিয়াটার কাছে ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা এবং সিটিসেলের কাছে ১৭০ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া টেলিটকের কাছে বকেয়া রয়েছে ১২৭ কোটি ৩৬ লাখ টাকা।

সরকার দলীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে সর্বোচ্চ কলরেট ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা। প্রচলিত মোবাইল কলরেট মার্কেট পর্যালোচনা ও আর্থ-সমাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়েছে। কলরেট পুনর্নির্ধারণের কোনো পরিকল্পনা নেই

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026