1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভৈরব থেকে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

ভৈরব থেকে সিলেট পর্যন্ত বিএনপির রোডমার্চ আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)। এদিন সকাল ৯টায় ভৈরব বাসস্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের পর রোডমার্চ শুরু হবে। মাঝপথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে তিনটি পথসভা হবে বলে জানা গেছে।

জানা গেছে, রোডমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে সিলেট আলীয়া মাদরাসা মাঠে।

এতে বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া আগামী ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

এর আগে রংপুর থেকে দিনাজপুর ও বগুড়া থেকে নওগাঁ-সৈয়দপুর হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করেছে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন। দুই বিভাগের এই রোডমার্চে প্রায় ১৫টি স্পটে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026