1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ইনস্টাগ্রাম টেলিগ্রাম হ্যাক-ক্লোন ভয়ংকর ব্ল্যাকমেলিং চক্র ♦ সন্দেহভাজন ৯২ ফ্রিল্যান্সারকে চিহ্নিত করেছে সিআইডি ♦ সিম ক্লোন করে হ্যাক করছে ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো অ্যাপ ♦ দ্রুত অর্থ উপার্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপরাধে ♦ অনেকেই জড়িত হচ্ছেন মানি লন্ডারিংয়েও

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

মেসেজিং প্ল্যাটফরম (টেলিগ্রাম) অ্যাপে এবং সামাজিক যোগাযোগমাধ্যম, ছবি শেয়ারের অ্যাপ-ইনস্টাগ্রামের আইডি হ্যাক করে ভুক্তভোগীদের ভয়ংকরভাবে ব্ল্যাকমেল করছে সংঘবদ্ধ চক্র। প্রতারক চক্রের কথা না শুনলে কিংবা প্রতিশোধ নিতে ভয়ংকর এই চক্র ভার্চুয়াল দুনিয়ায় একজন ব্যক্তির ইমেজ ও সামাজিক অবস্থানের ক্ষতি করছে। এর মাধ্যমে রাষ্ট্রের জন্যও বিপদ ডেকে আনছে এই প্রতারকরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চলতি বছরের মাঝামাঝিতে এ ধরনের একটি চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে। ভয়ংকর এই চক্র টেলিগ্রামে গ্রুপ খুলে সেখানে আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করত। মাসে ১ থেকে ২ হাজার টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সাবস্ক্রাইবাররা এই গ্রুপের সদস্য হয়। আবার সিম ক্লোন করে প্রতারকরা এখন আর শুধু হুমকি-ধমকিতেই সীমাবদ্ধ থাকছে না, তারা ভুক্তভোগীর ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি হ্যাক করছে। এর মাধ্যমে মেসেজিং অ্যাপ আইএমও, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো সেবাও নিজেদের দখলে নিচ্ছে তারা। আশঙ্কা করা হচ্ছে- শুধু ব্ল্যাকমেইলিং নয়, এই চক্রের সদস্যরা মানি লন্ডারিংয়ের সঙ্গেও জড়িত। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা কম অর্থ বিনিয়োগ করে এবং দ্রুত সময়ে বেশি অর্থ উপার্জনের নেশায় এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। সিআইডির দেওয়া তথ্যে, এ ধরনের অপরাধে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থীসহ বেসরকারি চাকরিজীবীরা জড়িত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026