1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশ শুরুর কথা রয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যৌথ সভার পর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন দুই মহানগর নেতারা।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রতিটি শাখা থেকেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

বিএনপির আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকে পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল। তবে মাঝে কিছুদিন কোনো পাল্টা কর্মসূচি দেয়নি আওয়ামী লীগ।

নির্বাচনকালীন সরকার ও নির্বাচনী তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় আবারও রাজপথে নিজেদের শক্তি দেখাতে মাসব্যাপী কর্মসূচি পালন করছে দলটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026