1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

বরিশাল থেকে পিরোজপুর, বিএনপির রোডমার্চ শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল বেলস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশের পর ৬০ কিলোমিটার দীর্ঘ পথে এ রোডমার্চ শুরু হয়।

রোডমার্চপূর্ব বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান সারোয়ার, হারুনুর রশিদ, বিলকিস জাহান শিরিন ও ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন আলম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাশেদ ইকবাল খানসহ দলটির নেতাকর্মীরা।

রোডমার্চ শুরুর আগেই লোকারণ্য হয়ে যায় বেলস পার্ক ময়দান এলাকা। রোডমার্চে বিপুল নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোডমার্চ শুরুর পর পিরোজপুরের দিকে এগিয়ে যায়। বরিশাল থেকে পিরোজপুর যাওয়ার পথে ঝালকাঠিতে দুটি পথসভা করার কথা রয়েছে।

রোডমার্চ শেষে পিরোজপুর শেয়ালকাঁটা ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ পিরোজপুরের স্থানীয় নেতারা।

আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ, ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026