1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

স্বাস্থ্য অধিদফতরের সেই কর্মকর্তা বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ২২৯ বার দেখা হয়েছে

দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার তাকে বরখাস্ত করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আবজাল হোসেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, আবজালের স্ত্রী স্বাস্থ্য অধিদফতরের শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার স্টেনোগ্রাফার রুবিনা খানমের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এর আগে এই দম্পতির বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর পর অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক সামসুল আলম এই নিষেধাজ্ঞা আরোপের আবেদন করলে তা গৃহীত হয়।

দুদকের অভিযোগ সূত্রে জানা গেছে, আবজাল দম্পতির নামে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে তিনটি পাঁচতলা বাড়ি ও একটি প্লট আছে। ১৬ নম্বর রোডে রয়েছে আরেকটি পাঁচতলা বাড়ি। এ ছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ও ফরিদপুরের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের অঢেল সম্পদ। অস্ট্রেলিয়ায়ও তাদের বাড়ি রয়েছে বলে জানাতে পেরেছে দুদক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026