1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

লিভার সুস্থ রাখবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ২৪৪ বার দেখা হয়েছে

শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। কিন্তু বর্তমানে অনেকেই লিভার সমস্যায় আক্রান্ত হচ্ছেন। দেহের লিভার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত। যেমন- হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দেহের পুষ্টির যোগান দিয়ে থাকে। এজন্য সুস্থ থাকতে চাইলে লিভারের যত্ন নিতে হবে।

প্রতিদিনের অনিয়মিত খাবার বা কিছু বদ অভ্যাস লিভারের ক্ষতি করে থাকে। আবার এমন কিছু খাবার আছে যা নিয়মিত খেলে আপনার লিভার সুস্থ থাকবে। জেনে নিন, কিভাবে লিভার ভালো রাখবেন।

১. শরীরের খারাপ কোলেস্টরেল কমাতে সাহায্য করে রসুন। রসুনের মধ্যে থাকা এনজাইম শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন খাবারের তালিকায় রসুন রাখুন।
২. আপনার প্রতিদিনের খাবারের তালিকায় আপেল রাখুন। আপেল শুধু লিভার থেকে নয়, খাদ্যনালী থেকেও টক্সিন দূর করতে সাহায্য করে।

৩. টক দই লিভার সুস্থ রাখতে সাহায্য করে। আপনার দিনটি শুরু করতে পারেন দই খেয়ে।

৪. লেবু লিভার পরিষ্কার রেখে স্বাস্থ্য যেমন ভালো রাখে, তেমনি টক্সিন দূর করে ওজনও বশে রাখে।

৫. মৌসুমি ফল হিসেবে কালো জাম লিভারের জন্য অসাধারণ কার্যকর। লিভার সুস্থ রাখতে বেশি বেশি কালো জাম খান।

৬. লিভার খারাপ হলে বা শরীর থেকে টক্সিন দূর করতে প্রতিদিন করলা ও উচ্ছে খেলে দারুণ ফল পাবেন।

৭. রসুনের মতো কচি বাঁধাকপিতেও থাকে সালফার; যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিকাল ড্যামেজ রুখতেও সাহায্য করে।

৯. পালং শাক, ব্রকোলি জাতীয় সবজি লিভার পরিষ্কার রাখে ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এগুলো খাওয়ার ফলে লিভারের সকল অংশের উন্নতি সাধিত হয়।

১০. লিভার ক্ষতিগ্রস্ত হয় শরীরের বিষাক্ত পদার্থের মাধ্যমে। পানি শরীর থেকে এই বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয়। তাই লিভার সুস্হ রাখতে বেশি বেশি পানি পান করুন।

১৩. নিয়মিত কফি পানে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত ১৪ শতাংশ কমে। তবে পরিমিত পান করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026