1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

এনবিআরকে জানাতে হবে ফোনে কত টাকা রিচার্জ করলেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

এবার মোবাইল ফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। এসব তথ্য আয়কর রিটার্ন দেওয়ার সময় জীবনযাত্রার খরচের বিবরণীতে দেখাতে হবে।

এখন থেকে আপনাকে প্রতি বছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত প্রতিবার কত টাকা রিচার্জ করলেন সেই তথ্য লিপিবদ্ধ করে রাখতে হবে। এর কারণ হচ্ছে- আয়কর রিটার্ন দেওয়ার সময় আপনাকে মোবাইল ফোনের বিলের খরচ দেখাতে হবে। একইভাবে আপনি সারা বছর ইন্টারনেটের পেছনে কত টাকা খরচ করেছেন আয়কর বিবরণীতে দেখাতে হবে।

নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের সময় জীবনযাত্রার খরচের বিবরণীতে এসব তথ্য দিতে হবে। আগের আইনে এটা ছিল না। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুৎ বিলের তথ্যও জানাতে হবে। আইটি ১১গ (২০২৩) ফরমে জীবনযাত্রার ব্যয়-সম্পর্কিত বিষয়াবলি দিতে হয়।

অবশ্য যাদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ রয়েছে এবং বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি আয় রয়েছে কেবল তাদেরকেই সম্পদের বিবরণীসহ জীবনযাত্রার হিসাব-নিকাশ জমা দিতে হবে। যদি এই সীমা অতিক্রম না করে তাহলে করদাতা ইচ্ছা করলে তার জীবনযাত্রার বিবরণীতে এসব তথ্য জমা দিতে পারেন।

আগে ১১ ধরনের তথ্য এনবিআর দিতে হতো। নতুন আয়কর আইন অনুযায়ী, জীবনযাত্রার বিবরণীতে এখন থেকে ৯ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো- ব্যক্তিগত ও পরিবারের ভরণপোষণ খরচ, আবাসন সংক্রান্ত খরচ, গাড়ির ব্যয়, পরিষেবা খরচ, শিক্ষা ব্যয়, নিজ খরচে দেশ-বিদেশ ভ্রমণ ও অবকাশ সংক্রান্ত তথ্য, উৎসবের খরচ, সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎসে করের হিসাব, প্রাতিষ্ঠানিক ও অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধের তথ্য

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026