1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

রাজধানীতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৯ জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ বার দেখা হয়েছে

অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব-৩ সিনিয়র সহকারি পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান বাসসকে জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকরা হলেন, মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মো. শামীম হোসেন নাঈম (২১), মো. শান্ত মিয়া (৩৫), মো. সাইদুল ইসলাম (১৮), মো. দুলাল হোসেন (৩৫), রাকিব ইসলাম (২৩), সুমন সরকার (২৭), মিঠুন মিয়া (২৩), মো. সাইফুল ইসলাম মুন্না (২৬) ও মো. লিটন মিয়া ওরফে আকাশ (৩৬)।

র‌্যাব বলছে, তাদের কাছ থেকে নগদ ৫৬ হাজার ৩৬ টাকা, ৬ টি স্মার্ট ফোন, ২ টি বাটন ফোন, ২টা রুপার চেইন ও রুপার ব্রেসলেট ১টি জব্দ করা হয়। মাগুরা, ময়মনসিংহ, সিলেট, মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলায় তাদের বাড়ি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ ও কৌশলে মোবাইলের মাধ্যমে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে নিয়ে আসে।

এরপর ভিকটিমদের একটি কক্ষে প্রবেশ করিয়ে তার অশ্লীল চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকিসহ আটক, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছিল। আরিফুর রহমান জানান, তাদের নামে ডিএমপির রামপুরা থানার পেনাল কোড আইনে অপহরণ মামলা রয়েছে। তারা ওই মামলার পলাতক আসামী। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির রামপুরা থানায় সোপর্দ করা হয়েছে। (বাসস)

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026