1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

সিম বেচার সময় আঙুলের ছাপ চুরি, এখন তা অপরাধীদের হাতে, বিপাকে নিরীহ মানুষ সিম বিক্রির সময় আলাদাভাবে মানুষের আঙুলের ছাপ রাখে অপরাধীরা। সেই ছাপ দিয়ে সিম কিনে অপরাধীদের কাছে বিক্রি হয়।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

সাধারণ মানুষের আঙুলের ছাপ এখন কেনাবেচা হয়। এক অপরাধী আরেক অপরাধীর কাছে সেই ছাপ বিক্রি করে। পরে চুরি করা আঙুলের ছাপ দিয়ে সিম তুলে অপরাধীদের কাছে বিক্রি করা হয়। বিপাকে পড়ে সাধারণ মানুষ। অপরাধীদের খুঁজে পাওয়া যায় না।

যেমন গত মাসে ফেসবুকে দেওয়া একটি বিজ্ঞাপনের সূত্র ধরে আঙুলের ছাপ চুরির সঙ্গে জড়িত একটি চক্রের ৩০ জনকে শনাক্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

পুলিশের দাবি, নতুন সিম কিনতে ও পুরোনো সিমের পরিবর্তে নতুন সিম (রিপ্লেস) নিতে আসা মানুষের আঙুলের ছাপ কৌশলে চুরি করে সংরক্ষণ করতেন তাঁরা। এক ব্যক্তির আঙুলের ছাপের বিপরীতে যে সিম তোলা হতো, তা ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

দেশে মুঠোফোনে ব্যবহারের মোবাইল অপারেটরদের সিম কিনতে আঙুলের ছাপ দিতে হয়। সঙ্গে লাগে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ছবি।

২০১৫ সালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সিম কেনাবেচার ক্ষেত্রে আঙুলের ছাপ পদ্ধতি বাধ্যতামূলক করে, যাকে বলা হয় বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ব্যবস্থা। এখন দেখা যাচ্ছে, অপরাধীরা সাধারণ মানুষের নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে। অপরাধের ঘটনায় সিমের সূত্র ধরে পুলিশ গিয়ে পাচ্ছে নিরীহ মানুষকে, যার নামে সিমটি নিবন্ধিত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026