1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

টোকাই থেকে মেয়র!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ২৪৩ বার দেখা হয়েছে

সাধারণ কর্মী থেকে শিল্পপতি, ড্রপ আউট থেকে দুনিয়াখ্যাত কোম্পানির মালিক হয়েছেন অনেকেই। তবে রাজেশ কালিয়ার সাফল্য তাদের থেকে কোনও অংশে কম নয়। এমনকি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীকেও তার সঙ্গে তুলনা করা যেতে পারে।

ভারতের চণ্ডীগড়ের মেয়র নির্বাচিত হলেন ৪৬ বছরের রাজেশ কালিয়া। এক সময় রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতেন তিনি। মোট ২৭টি ভোটের মধ্যে ১৬টি ভোট পেয়েছেন বিজেপির নেতা রাজেশ। একেবারে রাস্তা থেকে উঠে আসা রাজেশ মুহূর্তেই হয়ে গেলেন মেয়র।

বাল্মিকী সম্প্রদায়ের মানুষ রাজেশ। বাবা কুন্দন লাল কালিয়া ছিলেন ঝাড়ুদার। ভাই এখনও ঝাড়ুদার হিসেবেই কাজ করেন। কাজেশ কালিয়া নিজেই তার ফেলে আসা দিনের কথা স্মরণ করলেন সংবাদমাধ্যমের কাছে।
তিনি জানান, স্কুল থেকে ফিরে রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতাম। ভাইয়ের সঙ্গে গিয়ে আবর্জনার স্তূপ থেকেও কাগজ সংগ্রহ করতাম। পরিবারের অভাব দূর করার জন্য বহুদিন এটাই করে গেছি।

হরিয়ানার সোনিপতের মানুষ রাজেশ চণ্ডীগড় চলে আসেন ১৯৭৭ সালে। তারপর থেকেই বাস্তব জীবনের সঙ্গে লড়াই শুরু। শহরে আসার পর থেকেই কাগজ কুড়াতে শুরু করেন তিনি।

জি নিউজকে দেওয়া সাক্ষাতকারে রাজেশ বলেন, জীবনে এই জায়গায় যেতে পারবো তা কখনও ভাবতে পারিনি। তবে যুবক বয়স থেকেই রাজনীতিতে ঝোঁক ছিল। সেই ঝোঁক থেকেই ১৯৮৪ সালে আরএসএস ও বিজেপিতে যোগ দিই।

তিনি বলেন, বর্তমানে আমি যা তা করেছে বিজেপি। স্বীকার করতে কোনও কুন্ঠা নেই আমার।

রাজেশ বলেন, বিজেপিই একমাত্র দল যে একজন চা বিক্রেতাকে প্রধানমন্ত্রী করতে পারে। একজন কাগজ কুড়ানিকে মেয়র করতে পারে।

রাম মন্দির আন্দোলেন যোগ দিয়ে একবার ১৫ দিন জেলও খেটেছেন রাজেশ। বিজেপির তফসিলি মোর্চার সভাপতি ছিলেন বহুদিন। তবে ২০১১ সালে তিনি প্রথম পৌরসভার নির্বাচনে লড়াই করেন। সেবার তিনি হেরে যান। ২০১৬ সালে ফের লড়াইয়ে নামেন ও জয়লাভ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026