1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ২৫১ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো ২০ জন। আজ মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কলমের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ট্রাকচালকের নাম-পরিচয় জানা গেছে। তার নাম কামরুজ্জামান(৩২)। তিনি সাতক্ষীরা জেলার কামারগ্রামের শামছুজ্জামানের ছেলে। তবে অপর নিহত দুইজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসির দ্বায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মলয় রায় জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সেপ্রেসের একটি যাত্রীবাহী বাস কলমের দোকান নামকস্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে দুইজন বাসযাত্রী এবং একজন ট্রাকচালক রয়েছে।

এসআই আরো জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026