1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

ময়মনসিংহে বাসচাপায় নিহত বেড়ে ৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বাসের চাপায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।

তিনি জানান, দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্র্যাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। বাসে পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। ওই সময় সেখানে পোশাক কারখানার একটি বাস এসে দাঁড়ায়।

ওই বাসে যাত্রীরা ওঠার সময় পেছন থেকে আরেকটি বাস এসে যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে মারা যান দুইজন।
নিহতরা হলেন- চুরখাই এলাকার লিটন (২৮), ত্রিশালের জেসমিন আক্তার ও ত্রিশাল নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮)।

অন্য তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026