1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর যানজট নিরসনে কাজ করতে চায় কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ২৭৫ বার দেখা হয়েছে

রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ এখানে তাঁদের আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সফররত কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সভাপতি লি মি কিউং। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে কারিগরি সহযোগিতা দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। গতকাল সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।

অর্থমন্ত্রী পরে গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। রাজধানীর শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিজ কার্যালয়ে কোইকা সভাপতির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় মনের পরিচয় দিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কোইকা সভাপতি।

অর্থমন্ত্রী আরো বলেন, ঢাকার যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে হতাশার কথা জানিয়েছেন লি মি কিউং। ঢাকার যানজট নিরসনসহ ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন কোইকা সভাপতি। অর্থমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ায় একসময় যানজট অন্যতম সমস্যা ছিল। এখন সে দেশে যানজটের সমস্যা নেই।

অর্থমন্ত্রী বলেন, ‘কোরিয়ার দাইয়ু, হুন্দাই, এলজিসহ বড় বড় কম্পানি আছে। এসব কম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। কোইকার সভাপতি আমাকে কথা দিয়েছেন। তিনি কোরিয়ান কম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বলবেন।’ অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উত্তম স্থান। অগ্রগতির সব খাতে বাংলাদেশ এগিয়ে চলেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026