1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও ২ সন্তানকে গলাকেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বাড়ির মালিক চর ছয়ানী গ্রামের সুলতান হাজীর ছেলে শাহ আলম। তিনি সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে গেট খুলে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।

আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বলেন, এটি একটি জঘন্য এবং হৃদয়বিদারক ঘটনা। অবুঝ দুটি শিশুকে এবং একজন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচনসহ খুনিদের আইনের আওতায় দেখতে চাই এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করেছে। ঘটনাস্থলে এসেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026