1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বগুড়ায় হঠাৎ বিএনপি নেতার কলার ধরলেন ফখরুল!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯
  • ২৩৯ বার দেখা হয়েছে

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ রকম একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

বুধবার দুপুরে বগুড়া শহরতলির গোকুল এলাকায় পাঁচতারকা হোটেল মম-ইনের লিফটে এ ঘটনা ঘটে। বিএনপির মহাসচিব ওই হোটেলে যাত্রা বিরতি করেন।

এরপর লিফটে উঠার সময় হঠাৎ করেই কিছু একটা নিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয় ফখরুলের। একপর্যায়ে সাইফুলের জ্যাকেটের কলার চেপে ধরেন মির্জা ফখরুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের কোন্দল আরও বেড়েছে। লিফটের মধ্যে মহাসচিবের সামনেই সাইফুল ও চাঁন বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে। তখন ফখরুল ইসলাম সভাপতি সাইফুলকে নিবৃত করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এতে উভয় নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। তবে কী কারণে তাদের মধ্যে এ অবস্থার সৃষ্টি হয় সে সম্পর্কে কেউ বলতে রাজি হননি।

ফোন বন্ধ রাখায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের বক্তব্য পাওয়া যায়নি। তবে সাইফুলের সমর্থক আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি সাইফুলের উদ্ধৃতি দিয়ে এ নিয়ে রিপোর্ট না করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বগুড়ায় যান। তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026