1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘ছাড়াছাড়ি হয়ে গেছে’ : যা বললেন শিল্পার স্বামী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

পর্নোগ্রাফি কেলেঙ্কারিতে ৬৩ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্র। তার পর প্রায় দু’বছর মুখ লুকিয়ে ছিলেন। নিজের জেলবন্দি সময় নিয়ে ছবিও করছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিজেই। ছবির প্রথম ঝলকও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এর মাঝেই শুক্রবার একটি পোস্ট দিয়ে শিল্পার স্বামী লেখেন, ‘আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।’ স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়, তবে কি ১৪ বছরের দাম্পত্য ভাঙল রাজ-শিল্পার? এবার সত্যিটা এল প্রকাশ্যে।

 

টানা দু’বছর ধরে মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে। হাজতবাসের পর্ব মেটার পর থেকে লোকচক্ষুর সামনে এলেও মুখ দেখাননি শিল্পার স্বামী। তবে অবশেষে দু’বছরের লুকোচুরির পর মুখ খুললেন রাজ। নিজের ছবি ‘ইউটি৬৯’-এর সংবাদ সম্মলনে।

এই দু’বছরে হরেক রকমের মাস্ক পরেছেন রাজ। শিল্পার স্বামীর রকমারি মুখোশ পুরোদস্তুর ফ্যাশন স্টেটমেন্ট। এবার সেই মাস্কের সাথে সম্পর্ক ভাঙলেন রাজ। সম্প্রতি তিনি নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, রাজ তার নানা ধরনের মাস্ক খুলে রেখে দিচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এবার বিদায় বলার সময় এসেছে। শেষ দু’বছর ধরে আমাকে রক্ষা করার জন্য ধন্যাবাদ।’

মুখোশ ঢাকা অবস্থায় বহুবার তাকে ক্যামেরাবন্দি করেছেন ফটোশিকারিরা। ওই সময় শক্ত ঢাল হয়ে রাজের পাশে ছিলেন শিল্পা ও তার মুখোশ। এবার মুখোশের সাথে বিচ্ছেদ হলো রাজের।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026