1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর সম্পদ জব্দ ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজজেরুল ইসলাম ওরফে মিঠুর সম্পদ জব্দ ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মাহবুব হোসেন বলেন, মোতাজজেরুলের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলমান। গোয়েন্দা তথ্য রয়েছে, তিনি এখন দেশে অবস্থান করছেন। তদন্তের স্বার্থেই এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মোতাজজেরুলকে দুদক গ্রেপ্তার করবে কি না—সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

যুক্তরাষ্ট্রে তাঁর সম্পদ বাজেয়াপ্ত হয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

 

দুদক সূত্র জানায়, মোতাজজেরুল ইসলাম (মিঠু) তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

সিএমএসডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদউল্লাহ মৃত্যুর আগে লিখিতভাবে সরকারকে জানিয়েছিলেন, কেনাকাটায় অপ্রতিরোধ্য দুর্নীতির কারণ হলো স্বাস্থ্য খাত ‘মিঠু চক্র’র কবজায়। এরপরই মূলত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বেশ কয়েকটি সংস্থা নড়েচড়ে বসে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026