1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: উদ্ধারাভিযানের পর ট্রেন চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২০০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার ৮ ঘণ্টা উদ্ধারাভিযানের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা-সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে পার করে।

রাত ১১টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশন ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে। অন্য ট্রেনও এখন চলাচল করবে।’

ভৈরবে উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক
এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় উল্টে যাওয়া তিনটি বগি লাইন থেকে সরিয়ে নেয়া হয়েছে। এর পরই উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

উল্লেখ্য, সোমবার বিকেলে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অনেকে নিহত-আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026