1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

যেমন চলছে সিনেমা ও সিনেমা হল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

দীর্ঘদিন পর সিনেমা ও সিনেমা হলের পালে সুবাতাস বইছে বলে দাবি করছেন সিনেমা নির্মাতা ও সিনেমা হল মালিকরা। তাঁদের ইতিবাচক দাবির বিপরীতে আবার নেতিবাচক কথাও রয়েছে। চলচ্চিত্র শিল্পের প্রাণ ধরে রাখায় ব্যর্থতার জন্য এক পক্ষ অপর পক্ষকে দুষছেন। কি বলছে তাঁরা সেই কথাই তুলে ধরেছেন – আলাউদ্দীন মাজিদ

 

ভালো ছবি পেলে সিনেমা হল উন্নয়ন কোনো ব্যাপার নয় : মিয়া আলাউদ্দিন

 

(সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রদর্শক সমিতি)

‘এই দেখি সোনার ছবি এই দেখি নাই…’ আমাদের সিনেমা হল ও সিনেমার অবস্থা বর্তমানে প্রখ্যাত পল্লী গানের সম্রাট প্রয়াত আবদুল আলীমের এই গানের মতোই হয়ে গেছে। দেখা যায় কালেভদ্রে ভালো ছবি পেলে কিছু বন্ধ সিনেমা হল খুলছে আবার ভালো সিনেমার অভাবে সিনেমা হল বন্ধ হচ্ছে। মানে মানসম্মত পর্যাপ্ত পরিমাণে সিনেমা পাওয়াটাই হচ্ছে সিনেমা হল চালু রাখার মূল নিয়ামক। উদাহরণ হিসেবে বলতে পারি গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবিটি যে পরিমাণ ব্যবসা করেছে গত ১০ বছরে এর ধারেকাছে এমন ব্যবসাসফল ছবি আর মুক্তি পায়নি। এই ছবিটির দুর্দান্ত ব্যবসায়িক সফলতার কারণে অনেক বন্ধ সিনেমা হলের মালিক উৎসাহিত হয়ে তাঁদের বন্ধ সিনেমা হল পুনরায় খুলেছেন এবং মুনাফা পেয়ে তাঁদের মুখে হাসি ফুটেছে। কিন্তু সেই হাসি চিরস্থায়ী হয়নি। কারণ এরপর আর কোনো দর্শকগ্রহণযোগ্য ছবি তেমন পাওয়া যায়নি। ফলে আবার তাঁরা তাঁদের সিনেমা হল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আমার কথা হলো সিনেমা হিট হলে টাকা কোনো ব্যাপার নয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026