1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

সাভারে বাসে অগ্নি সংযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি টাউন এলাকায় রিমি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

 

বুধবার সকাল সোয়া ৬টায় ঢাকা-গাইবান্ধা রোডে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  জানান, ১০ থেকে ২০ জন লোক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরো জানান, বাসটির গ্লাসসহ বডির অধিকাংশ অংশ পুড়ে গেছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় আব্দুল আলীম ও সোহেল নামে দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, আমরা স্পট থেকে দু’জনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026