1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

জন্মদিনে শাহরুখ খানের নতুন চমক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

২০২৩ সাল। এক কথায় বলাই যায়, এ বছর শাহরুখ খানের। বছরের শুরু থেকে শেষ, প্রতিদিন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন এই বলিউড বাদশাহ। বলিউডের ঘুমন্ত বক্স অফিসে প্রাণসঞ্চার করা থেকে শুরু করে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে তাক লাগিয়েছেন তিনি। ‘পাঠান’ ছবির পর ‘জওয়ান’। শাহরুখঝড়ে বলিউডের বক্স অফিস দারুণ চাঙা। সঙ্গে শাহরুখভক্তরা তো কিং খানের নতুন অবতার দেখে হইচই ফেলে দিয়েছেন। এবার অপেক্ষা শাহরুখের ‘ডাঙ্কি’ ছবি। যেখানে পাঠান, জওয়ানের লুক ছেড়ে ফের নতুন অবতারে দেখা যাবে শাহরুখকে। শোনা যাচ্ছে, বড়দিনেই নাকি মুক্তি পাবে শাহরুখের এই ছবি। তবে এসবের আগে, জন্মদিনেই নাকি প্রকাশ্যে আসবে ডাঙ্কি ছবির প্রথম ঝলক। সূত্র বলছে, শাহরুখের হাত ধরে ‘মান্নাত’ থেকেই নাকি ‘ডাঙ্কি’ ছবির টিজার মুক্তি পাবে। এবারের জন্মদিনটা আর পাঁচটা জন্মদিনের থেকে যে একটু স্পেশাল হবে, তা আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল। প্রতি বছরই শাহরুখ খানের জন্মদিন তাঁর ভক্তদের কাছে এক উৎসব। মান্নাতের বাইরে নানা সেলিব্রেশন থেকে শুরু করে বিভিন্ন ফ্যান ক্লাবের নানা উদ্যোগ- শাহরুখ খান প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকেন এই বিশেষ দিনে। তবে বহু বছর পর গালা জন্মদিনের পার্টি দিলেন কিং খান নিজেই। এমএমএসিসিতে আজ এই বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। বলিউডের প্রত্যেক স্টার উপস্থিত থাকবেন এই পার্টিতে। তবে কিং খানের এই জন্মদিনে যেন কোনো উপহার না আনা হয়, তা আগেই জানিয়ে দেওয়া হয় টিমের পক্ষ থেকে। এ দিনটি ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গেই সময় কাটাবেন কিং খান। এ ছাড়া মান্নাতের বাইরে প্রতি বছরের মতোই দর্শকদের সঙ্গে এবারও দেখা করবেন তিনি। তবে তা শুধু দিনের বেলায়, বিকাল থেকে তাঁর দেখা আর মিলবে না। কারণ রাতে কিং খান থাকবেন জমকালো পার্টিতে। বলিউড বাদশাহ আজ ৫৯ বছরে পা দিতে দিলেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026