1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পঁচিশের নির্বাচিত সাক্ষাৎকার: এ আর রাহমান শব্দই বলে দেবে, আপনি কোথায় আন্তর্জাতিক ক্ষেত্রের অগ্রগণ্য ব্যক্তিত্বদেরও মনোযোগ আকর্ষণ করেছে প্রথম আলো। প্রথম আলোর জন্য তাঁরা লিখেছেন বিশেষ শীর্ষ রচনা, দিয়েছেন একান্ত সাক্ষাৎকার। সেসবের নির্বাচিত একটি অংশ রইল এখা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

সংগীত পরিচালক হিসেবে মণি রত্নমের রোজা আপনার প্রথম চলচ্চিত্র। আর তাতেই পুরো উপমহাদেশ ভেসে গেল। শ্রোতারা চমকিত হয়ে ২৬ বছর বয়সী এমন এক যুবকের আবির্ভাব দেখল, যিনি তরতাজা ও চমকপ্রদ সুর সৃষ্টি করার জন্য শব্দকে সার্কাসের বলের মতো লোফালুফি করতে পারেন।

এ আর রাহমান: তাই কি, আমার বয়স কি তখন ২৬? উম্, না, না। আমার জন্ম তো ১৯৬৭ সালে, আর রোজা মুক্তি পায় ১৯৯২-এ। রোজা র গানগুলো যখন আমি করছি, তখন আমার ২৫ বছর বয়স।

প্রথম ছবিতে জীবনের প্রথম অ্যালবামে, ওই বয়সেই, সেই অসম্ভব সম্ভব করেছিলেন কীভাবে?

রাহমান: আসলে তখনো আমার মাথায় এমন কোনো ভাবনা একেবারেই ছিল না যে ভবিষ্যতে আমি আরও কোনো ছবি করার সুযোগ পাব। আমি ভেবেছিলাম, রোজাই আমার প্রথম ও শেষ ছবি। ফলে ব্যাপারটা আমার কাছে ছিল অনেকটা এ রকম যে অবসর নেওয়ার আগে জীবনের শেষ ছবিতে সংগীতের কাজটুকু সেরে নাও। যতটা সম্ভব একেবারে সেরা উপায়ে। আবার একই সঙ্গে আরেকটি অনুভূতিও সে সময় আমি টের পাচ্ছিলাম। তখন আমার মধ্যে একধরনের আধ্যাত্মিক অনুভবের উন্মেষ ঘটছিল। সুফি-জাতীয় বিষয়াদির সঙ্গে আমি জড়িয়ে পড়েছিলাম। একটি অজানা প্রত্যয় আমার মধ্যে ভর করেছিল। গানগুলোর সুর যেন ঠিক আমি নিজেই করিনি, বরং গানগুলো আমার মধ্য দিয়ে বেরিয়ে এসেছিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026