1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

রাঙামাটিতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাঙামাটি শহরের ভেদভেদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পরিমিলা চাকমা ও গুরিমালা চাকমা। আহতরা হলেন রিপন চাকমা, রিকন চাকমা, পিন্টু চাকমা ও পরী চাকমা।
দুজনের মৃত্যুর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর। তিনি বলেন, ‘হাসপাতালে যাদের আনা হয় তাদের মধ্যে দুজন আগেই মারা গিয়েছিলেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ থাকায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। একজনকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানিয়েছেন, ভেদভেদী বাজারের মুখে সড়কের পাশে সংস্কারকাজ চলছিল। যাত্রী নিয়ে অটোরিকশা সেখানে দাঁড়িয়ে ছিল।

এ সময় চট্টগ্রাম থেকে আসা রাঙামাটি-চট্টগ্রাম যাত্রী পরিবহনকারী ‘খাজা গরীবে নেওয়াজ’ নামের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
ওসি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026