1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

এমপি এনামুল ফের জড়ালেন নারী কেলেঙ্কারিতে চাকরির প্রলোভনে ছাত্রীকে ৭ বছর ধরে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক আবারও নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন। এক তরুণীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই তরুণী অভিযোগ করেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর ধরে এমপি এনামুল তাকে ধর্ষণ করছেন।

এ বিষয়ে এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ নিয়ে কী বলব? যারা অভিযোগ করছেন, তাদেরই জিজ্ঞাসা করেন।’

এদিকে বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে এনামুল হকের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। ‘সচেতন বাগমারাবাসী’র ব্যানারে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, প্রায়ই নারীদের সঙ্গে এমপির আপত্তিকর ভিডিও-অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। তার কাছে বাগমারার কোনো নারী নিরাপদ নন। দুর্নীতিবাজ ও চরিত্রহীন এমপির কারণে আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা তার শাস্তি চাই। একই সঙ্গে আগামী নির্বাচনে এনামুল হককে মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান আন্দোলনকারীরা।

 

ভিডিওতে রাজশাহী কলেজের ছাত্রী পরিচয় দিয়ে ওই তরুণী বলেন, ‘চাকরি দেওয়ার নাম করে এমপি এনামুল হক আমাকে সাত বছর ধরে ধর্ষণ করে আসছেন। কিন্তু চাকরি দেননি।’ এমপির সঙ্গে পরিচয়ের বিষয়ে তিনি জানান, কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার সময় তিনি এনামুল হকের নজরে পড়েন। এরপর ফোন করে প্রেমের প্রস্তাব দেন। পরে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে মেলামেশা করেছেন।

আগেও একাধিক নারীর সঙ্গে এনামুল হকের অডিও-ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। এর মধ্যে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিও চ্যাটে নারীর উদ্দেশে অশ্লীল কথা বলতে দেখা যায় এমপিকে। এ ছাড়া আয়েশা আক্তার লিজা নামে এক নারী তার সঙ্গে গোপনে প্রেম ও বিয়ের তথ্য প্রকাশ করেন। এরপর এনামুল হক তাকে ডিভোর্স দিয়ে আলোচিত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026