1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

খুসখুসে কাশির ৫ সমাধান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

শীতকালে আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেই সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন। জ্বর-সর্দি কমে গেলেও অনেক সময় যেতে চায় না জেদি কাশি। সব সময়ই যেন গলার কাছে একটা খুসখুসে ভাব লেগেই থাকে। শীতকালীন এই বিরক্তিকর কাশি থেকে মুক্তি পেতে কী করবেন জেনে নিন-

>> এক গ্লাস হালকা গরম পানিতে ২ চা চামচ মধু, আধা চা চামচ লেবুর রস ও সামান্য আদার রস মিশিয়ে নিন। এই পানীয় দিনে অন্তত ১-২বার খেলে কাশি কমে যাবে।

>> কাশি দূর করতে আদার টুকরোর সঙ্গে লবণ মিশিয়ে কিছুক্ষণ পরপর খান। দেখবেন কাশি কমে যাবে। একই সঙ্গে সারাদিনে অন্তত কয়েকবার মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে থাকবে।

 

 

>> সর্দি-কাশি সারাতে গার্গল কোর বিকল্প নেই। শুধু মাথাব্যথা নয়, কাশিও কমে। এক গ্লাস গরম পানিতে আধা চিমটি লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট ধরে গার্গল করুন। কাশি কমাতে দ্রুত সাহায্য করবে।

 

 

>> গরম পানি দিয়ে গার্গল করা ছাড়াও কাশি হলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম পানি পান করুন। দেখবেন গলার খুসখুসে ভাব কমবে।

>> গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে হালকা গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। মুহূর্তেই কাশি নিয়ন্ত্রণে আসবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026