1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: ইনু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ২৫৯ বার দেখা হয়েছে

জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের কোথাও সাংবাদিকদের অযথা হয়রানি করা হচ্ছে না। তথ্যপ্রযুক্তি আইন কিংবা সম্প্রচার আইন তৈরি হয়েছে সাইবার অপরাধীদের জন্য, সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই।

আজ মঙ্গলবার সকালে মাগুরায় জেলা জাসদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ইনু। মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বেলা ১১টার দিকে মাগুরা শহরের আদর্শপাড়ায় তিনি জেলা জাসদ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকেরা দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের নামে মামলা, হামলা, আটক ও হয়রানির বিষয়টি তুলে ধরেন। এ সময় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘আপনারা নির্ভয়ে সমালোচনা করুন।’

হাসানুল হক ইনু বলেন, এই মেয়াদে সরকারের মূলত পাঁচটি চ্যালেঞ্জ। সেটি হচ্ছে দুর্নীতি দমন, বৈষম্যের অবসান, সুশাসন কার্যকর করা, রাজাকার-জামায়াতের পুনরুত্থান ও সব চক্রান্ত আটকে দেওয়া এবং বিজয়কে সুসংহত করা। গুরুত্বপূর্ণ এই কাজগুলো করতে গণমাধ্যমের জোরালো ভূমিকা দরকার।

মতবিনিময় সভায় জেলা জাসদ সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, জাসদ নেতা এম এ আওয়াল, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026