1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

কক্সবাজারে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ শেষ করতে নৌকায় ভোট দিন ♦ আওয়ামী লীগ কল্যাণ করে, অন্যরা ধ্বংস ♦ ক্ষমতার লোভে দেশের সম্পদ তুলে দিতে রাজি নই ♦ শিগগিরই কমবে মূল্যস্ফীতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বলেছেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সরকারের যে কাজগুলো বাকি আছে, সেগুলো শেষ করতে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

গতকাল বিকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন টাউনশিপ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দেওয়ায় স্বাধীনতা এসেছে। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশের এত উন্নয়ন হয়েছে। এ সময় নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা চাইলে লাখো মানুষ দুই হাত তুলে সম্মতি দিয়ে স্লোগান দেয়, ‘বারবার দরকার শেখ হাসিনার সরকার’। একই সঙ্গে ‘নৌকা নৌকা’ বলে বিশাল জনসমুদ্র থেকে ভেসে আসা স্লোগানের সঙ্গে প্রধানমন্ত্রীও স্লোগান ধরেন- ‘নৌকা, নৌকা, আবার জিতবে নৌকা’।

 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আর বিএনপি-জামায়াত ধ্বংস করে। কাজেই ওদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে। একমাত্র আওয়ামী লীগই পারে দেশের উন্নতি করতে, অন্য কেউ নয়। কারণ তাদের (বিএনপি-জামায়াত) কোনো দেশপ্রেম বা মানুষের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। কোনো মানুষের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে তাহলে জীবন্ত মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026