1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

৪৮ ইন্টারনেট সেবাদাতার লাইসেন্স বাতিল।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
দেশে ইন্টারনেট সেবাদাতা ৪৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১০ দিনের মধ্যে তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বিটিআরসিতে সমর্পণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক মো. নুরন্নবীর সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিজ্ঞপ্তিটি বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ৪৮টি প্রতিষ্ঠানের নামের পাশে উল্লিখিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্স যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমর্পণ হিসেবে বাতিল করা হলো। ওই লাইসেন্সসমূহের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ ও বিটিআরসি আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্সের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদন, সেবা গ্রহণ-প্রদান এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে আইএসপি লাইসেন্স কমিশন বরাবর সমর্পণের নির্দেশনা দেওয়া হলো (প্রযোজ্য ক্ষেত্রে)

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026