1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

বগুড়ার শেরপুরে খড়বাহী চলন্ত ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

শেরপুর, বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় খড়বাহী একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। খড় নিয়ে ট্রাকটি নওগাঁ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল।

ট্রাকটির চালক আবদুল মজিদ বলেন, শাহজানপুর উপজেলার নয় মাইল বাজার অতিক্রম করে শেরপুর উপজেলার দশমাইল এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ট্রাকটি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। এতে ট্রাকের খড়ে আগুন ধরে যায়। ওই অবস্থায় দ্রুত ট্রাক চালিয়ে অন্তত চার কিলোমিটার দূরে শেরপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে যান। সেখানে শেরপুর হাইওয়ে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন প্রথম আলোকে বলেন, আগুন নিভিয়ে খড়গুলো নামিয়ে ফেলা হলে ট্রাকটির চালক পরে নারায়ণগঞ্জের উদ্দেশে চলে গেছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল ফয়সল বলেন, অবরোধ চলাকালে ট্রাকটি শেরপুরে প্রবেশ করার পর দুর্বৃত্তরা চলন্ত খড়ের ট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026