1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

গাজীপুরে সিমেন্টবাহী ট্রাকের গতি রোধ করে আগুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

প্রতিনিধি ওসংবাদদাতা গাজীপুর

গাজীপুর মহানগরের পুবাইলের মিরের বাজার এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের গতি রোধ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১টায় মহানগরের ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরীর পুবাইলের ভান্ডারিয়া বাজারের পাশে ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে আনোয়ার সিমেন্ট কোম্পানির খালি একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। রাত ১১টার দিকে ট্রাকটি মিরের বাজার উড়ালসড়কের নিচে পৌঁছালে হঠাৎ অন্ধকার থেকে চালককে লক্ষ্য করে পাথর মারতে থাকে কিছু দুর্বৃত্ত। একপর্যায়ে ট্রাকটি গতি কমিয়ে রাস্তার পাশে দাঁড়াতেই কয়েকজন যুবক এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার  বলেন, মূলত হরতালের সমর্থনে কিছু যুবক ট্রাকটিকে লক্ষ্য করে পাথর মারতে থাকে। এতে চালক আহত হয়ে ট্রাকের গতি কমিয়ে রাস্তার পাশে দাঁড়ায়। এর মাঝেই হঠাৎ ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তাঁরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে। আগুনে ট্রাকের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026