1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বিশ্বের সবচেয়ে নান্দনিক মরুদ্যান দুবাইয়ের ‘ম্যাজিক গার্ডেন’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

বিশ্বের সবচেয়ে বড় ও নান্দনিক মরুদ্যান ‘ম্যাজিক গার্ডেন’। এটি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে অবস্থিত। ৫ কোটিরও বেশি বাহারি ফুল দিয়ে দুবাইয়ের মধ্যাঞ্চল দুবাইল্যান্ড নামক স্থানে প্রাকৃতিক ফুল দিয়ে সাজানো এই সর্ববৃহৎ বাগান। মধ্যপ্রাচ্যের দক্ষিণ-পূর্ব কোণে ৭টি আমিরাত আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ওম আল-কাওয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহকে নিয়ে গঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা বিশ্বে অন্যতম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত দুবাই। বাণিজ্যিক নগরীর পাশাপাশি আলো ঝলমলে দুবাই এখন আন্তর্জাতিক বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।

বিশ্বের সবচেয়ে নান্দনিক মরুদ্যান দুবাইয়ের ‘ম্যাজিক গার্ডেন’

পর্যটকদের জন্য এখানে রয়েছে- বিশ্বের সবচেয়ে উঁচু (প্রায় ২,৭১৬.৫ ফুট) ও অসংখ্য রেকর্ড সৃষ্টিকারী বিলাসবহুল ভবন বুর্জ খলিফা, মেরিনা বে-তে কৃত্রিম উপসাগরে প্রমোদতারীতে ভ্রমণের সুযোগ, মরুভূমিতে ডেজার্ট সাফারি এবং দুবাই ‘ম্যাজিক গার্ডেন’ নামে বিশ্বের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন ফুলের বাগান।

বিশ্বের সবচেয়ে নান্দনিক মরুদ্যান দুবাইয়ের ‘ম্যাজিক গার্ডেন’

শুধু মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার বিভিন্ন দেশ থেকেই নয়, ইউরোপ-আমেরিকা থেকেও প্রতিদিন অসংখ্য পর্যটক আসছেন ম্যাজিক গার্ডেনের সৌন্দর্য্য উপভোগ করতে। এক কথায় বিশ্বের ফুলপ্রেমীদের মিলনমেলা এই মরুদ্যান। এতে নানা কাঠামোর ওপর অত্যন্ত শৈল্পিকভাবে ফুলগাছগুলো লাগানো হয়েছে। কোথাও ঘোড়া, কোথাও উড়োজাহাজ আবার কোথাও বিভিন্ন প্রাণির অবয়বের কাঠামোতে লাগানো হয়েছে এই ফুলগাছ।

পার্কটিতে পর্যটকদের প্রবেশ মূল্য ৯৫ দিরহাম বা ৩ হাজার টাকা। হরেকরকম বাহারি ফুল দিয়ে সাজানো এই ফুলের বাগান দেখে মুগ্ধ হননি এমন পর্যটক খুঁজে পাওয়া দায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026