1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার

রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইল

রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, রংপুর থেকে ছেড়ে আসা আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৭ মিনিটে তারাবাড়ি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। এর পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ১৬টি বগির মধ্যে ১টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে এটাকে নাশকতা মনে হচ্ছে না। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল কমিউটার ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ঢাকায় নিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026